আ‍টলানটিক  সিটিতে বিএএসজের জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান

Community leaders and residents gather for music, culture, and unity as Atlantic City’s Bangladeshi community welcomes the Bengali New Year.

আ‍টলানটিক  সিটিতে বিএএসজের জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান

(ইংরেজিতে গল্পটি পড়তে এখানে ক্লিক করুন।)

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আ‍টলানটিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  উদ্যোগে ২১,এপ্রিল, মঙ্গলবার ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রবাসী বাঙালিরা উদযাপন করেছেন নববর্ষ।

Click here to make a Tax Deductible Donation!

ওইদিন সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত  ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল  কথামালা, সংগীত, আবৃত্তি , বৈশাখী আড্ডা, র‍্যাফেল ড্র ও মেলা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে 

অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এরপর মোবারকের ঢোল বাদনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসেম্বলিওম‍্যান মওরিন রোয়ান,বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলের সহ সভাপতি কলিম শাহবাজ।নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন কাউন্সিলম‍্যান জেসি কার্টজ, ষ্টিফেনি মার্শাল, এনিমেল ক্রাউচ 

, কাউন্সিলর এট লারজ ষ্টিফেনি মার্শাল,সোহেল আহমেদ,

সাবেক কাউন্সিলম‍্যান আনজুম জিয়া, মামুনুল হক মামুন,আটলান্টিক সিটির সকুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিকী সহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ।

এছাড়া বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, পিন্টু রয়, মোঃ আইউব,গিয়াস উদ্দীন, রফিকুল ইসলাম,সৈয়দ শহীদ,আবদুর রহিম, মোহাম্মদ বেলাল,রওশন উদ্দিন, সাখাওয়াৎ হোসেন,আব্দুল কুদ্দুস মোঃ জাহিদ প্রমুখ নববর্ষের শুভেচ্ছা জানান।

দেশে - বিদেশে বাঙালি জীবনের অসাম্প্রদায়িক, সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। বছরের প্রথম দিনটি বাঙালিরই শুধু নয়, বাংলা ভাষী আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন-জগতে স্বপ্নময় নতুন বছরের শুভ সূচনা ঘটায়। জীর্ণ-পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি।

দেশের মতো প্রবাসেও জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ প্রবাসীদের উদ্বুদ্ধ করে আসছে। 

আজকের বৈশাখী অনুষ্ঠান পরিণত হয় প্রতিটি প্রবাসী বাঙালির  শিকড়ের মিলনমেলায়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাঙালিরা নববর্ষকে সাদরে বরণ করে।

আজকের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল।

অনুষ্ঠিানে সংগীত পরিবেশন করেন উওর আমেরিকার 

জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব, ইন্দিরা চৌধুরী , আবু নসর, জামান রুকু, জয়ন্ত সিনহা ।

কবিতা আবৃত্তি করেন সুব্রত চৌধুরী ও মনিরুজ্জামান ।

আয়োজকরা জানান বাংগালির সাংস্কৃতিক বৈচিত্র্য আরও গৌরব আর অহংকারের সঙ্গে উদ্ভাসিত করতে তাদের এই আয়োজন ।

বিএএসজে  সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক,বৈশাখী মেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান , সদস্য সচিব বেলাল হোসেন ভূঁইয়া, সমন্বয়কারী আবু নসর ও তত্ত্বাবধায়ক আবদুর রহিম  ‘বৈশাখী মেলা’র অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রবাসী বাংলাদেশিদের বাহারি সাজ ও উচ্ছ্বাস আনন্দে 

অনুষ্ঠানস্থল একখন্ড মিনি বাংলাদেশে পরিণত হয়।

বৈশাখী মেলায় বাহারি পণ্যের প্রচুর বিকিকিনি হয়।

র‍্যাফেল ড্রর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।