আটলান্টিক সিটি হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো আটলান্টিক সিটি স্কুল জেলা ট্যাগলাইন:

বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ও ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানাতে একত্রিত হন শিক্ষার্থী, শিক্ষক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

আটলান্টিক সিটি হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো আটলান্টিক সিটি স্কুল জেলা ট্যাগলাইন:

🔗 Read this story in English | ইংরেজি সংস্করণ পড়ুন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আটলান্টিক সিটি স্কুল জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি সকালে আটলান্টিক সিটি হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, গদ্য পাঠ, কবিতা আবৃত্তি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

Click here to make a Tax Deductible Donation!

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ জার্সি স্টেটের অ্যাসেম্বলিওম্যান মওরিন রোওয়ান, আটলান্টিক সিটি হাই স্কুলের অধ্যক্ষ কনস্ট্যান্স চ্যাপম্যান, আটলান্টিক সিটি সিটি কাউন্সিলর অ্যাট-লার্জ সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।

Bangladeshi Community in AC Observes Martyrs’ Day and International Mother Language Day 2025
By Subrata Chowdhury

আলোচকরা তাঁদের বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বহুজাতিক ও বহুভাষিক সমাজব্যবস্থায় শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষার প্রতি আগ্রহ তৈরি ও তা লালন করার ক্ষেত্রে আটলান্টিক সিটি স্কুল জেলার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

তাঁরা বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও চর্চা শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Bangladeshi-Americans of AC Observe “Martyrs’ Day and International Mother Language Day 2024”
The Atlantic City community celebrates Interntational Mother Language Day. In 1999, the 30th General Assembly of the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) announced that Feb. 21, would be proclaimed as International Mother Language Day.

অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী ও শিক্ষকরা তাঁদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য ও পদ্য পাঠ করেন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে গভীর আগ্রহ ও আবেগ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিদহাত সিদ্দিকী ও জাভোন জোনস।


Thanks for reading the whole story!

At Atlantic City Focus, we're committed to providing a platform where the diverse voices of our community can be heard, respected, and celebrated. As an independent online news platform, we rely on a unique mix of affordable advertising and the support of readers like you to continue delivering quality, community journalism that matters. Please support the businesses and organizations that support us by clicking on their ads. And by making a tax deductible donation today, you become a catalyst for change helping to amplify the authentic voices that might otherwise go unheard. And every contribution is greatly appreciated. Join us in making a difference—one uplifting story at a time!


ADVERTISEMENT